Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বাসের চাপায় মোটর সাইকেল চালক নিহত

    | ২১:০৬, জানুয়ারি ০২ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বরিশালগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী ১টি বাসের চাপায় রিফাত হোসেন (৩৮) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলের আরোহী মো. আমানউল্লাহ্ (৩১) গুরুতর আহত হয়েছে।
    বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভ‚রঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন বরিশাল জেলার হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মহানগরী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৩৩৮৪) বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বেপরোয়া গতিতে গৌরনদীর ভ‚রঘাটা এলাকা অতিক্রম করছিল। এ বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে (ঢাকা মেট্রো ল-৬৪-২১১০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক রিফাত হোসেন (৩৮) নিহত ও আরোহী মো. আমানউল্লাহ্ (৩১) গুরুতর আহত হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত মোটর সাইকেল আরোহী মো. আমানউল্লাহ্কে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top