Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে ত্রি-বিভক্ত হয়ে বর্নাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

    | ২১:১৪, জানুয়ারি ০১ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে তিনটি পক্ষ পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে। বুধবার দুপুর ২টায় পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল হাওলাদারের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী বাসষ্টান্ডস্থ অডিটোরিয়ামে মোঃ রাসেল হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির, এস,এম, মনিরুজ্জামান মনির, মোঃ মঞ্জুর হোসেন মিলন, মোঃ তাইফুর রহমান কচি, হোসনেআরা বেবী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, যুগ্ম আহবায়ক মাসুদ হাসান মিঠু, এম, এ গফুর। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আল আমিন। এর আগে সকাল বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার নেতৃত্বে বর্নাঢ্য এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি আশোকাঠী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিন করে গৌরনদী বাসষ্ট্যান্ডে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইসমাইল সরদার, সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের আহবায়ক ইত্তেসাম পারভেজ, যুগ্ন আহবায়ক রাকিব হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য জোবায়ের আল মাহমুদ, জাফর আহম্মেদ প্রমূখ। অপরদিকে সরকারী গৌরনদী কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে পৃথক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কলেজ ছাত্রদলের আহবায়ক তানভীর হাসান তামিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. আলআমিন, যুগ্ম আহবায়ক মো. রাজীব হোসেন, মো. কামরুল ইসলাম, মো.তারেক, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম, মো. তারিকুল ইেসলাম বাপ্পি, মো.সাদ্দাম হোসেন, শামীম ও ইমরান, কলেজ ছাত্রদলের আহবায়ক মো. পারভেজ আহমেদ, সাধারন সম্পাদক মো. তামিম, যুগ্ম আহবায়ক মো. কাইফি, সাবেক ছাত্রনেতা মো. জামান শরীফ-প্রমূখ।

    Post Views: ৫৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    Top