Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    দীর্ঘ ১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না শামীমের

    | ১০:১০, ডিসেম্বর ২৭ ২০২৪ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না ট্রিপল মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শামিমের।  বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

    ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নগরের দপ্তরখানায় ২০০৯ সালে তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়া আসামি শামিমকে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে  ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কলহের জোরে ২০০৯ সালে নিজের মা, ভাইয়ের বউ ও তার গর্ভে থাকা সন্তানকে হত্যা করে পালিয়ে যায় শামিম। তখন হত্যাকাণ্ডের ঘটনায় বাদী হয়ে মামলা করেন আজিজ মল্লিক।  ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২০১১ সালে শামিমকে ফাঁসির আদেশ দেয় আদালত। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিল শামিম। শামীম বরিশাল নগরের দপ্তরখানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মামলার বাদী আজিজ মল্লিক বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে শামিম তার মাকে হত্যা করে। তখন আমার মেয়ে শিমু হত্যা করতে দেখে ফেলায় তাকেও হত্যা করে শামিম। তিনি আরও বলেন, আমার মেয়ে তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় শামিম। ১৫ বছর পরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করায় কোতোয়ালি পুলিশকে ধন্যবাদ জানিয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top