Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদীতে ছাত্রদল দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা-বোমাবাজি, আহত-১০

    | ২২:৫৮, ডিসেম্বর ০৭ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে বৃহস্পতিবার রাতে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৭টি বোমা বিস্ফোরিত হলে গৌরনদী বাসষ্টান্ডের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক দেখা দেয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহত ৪জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে থানায় কোন মামলা দায়ের করেনি কোন পক্ষ।
    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি গৌরনদী বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক এহতেসাম পারভেজ, সদস্য সচিব তানভীর হাসান তামিমের সাথে প্রতিপক্ষ গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সরকারি গৌরনদী বিশ্ব বিদ্যালয় কলেজ ক্যাম্পসে একটি মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেনের সমর্থক মোঃ মুহিম সরদারের সাথে তামিম সমর্থক কলেজ ছাত্রদলের সদস্য মোঃ লিমনের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সরকারি গৌরনদী বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান তামিম অভিযোগ করে বলেন, কলেজ ক্যাম্পসের ঘটনা মিমাংসা করে দুপুর ১টার দিকে আমি ও আমার সমর্থক মোঃ ইয়াসিন আরাফাত (২৫) কলেজ থেকে বের হয়ে কলেজ গেটে পৌছলে গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেনের সমর্থক ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টুর ছেলে মোঃ অন্তর বেপারী ও মিন্টুর ভাগ্নে সবুজ সরদারের নেতৃত্বে ১৫/২০ সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। কলেজ ছাত্রদল নেতারা বৃহস্পতিবার সন্ধ্যার পরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষনা করেন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রদল নেতারা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাষস্টান্ড, গয়নাঘাট, অডিটোরিয়াম ও আশপাশের ৭টি বোমার বিস্ফোরন ঘটে এবং ব্যবসায়ী ও পথচারীদের মথ্যে আতংক দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে তামিম সমর্থক পৌর ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ সাকিব হোসেন (২৫), কলেজ ছাত্রদলের সদস্য আরাফাত (২৬), সোয়ান সরদার (২৪) ইমরান হোসেন (২৫) সাদ্দাম সমর্থক মুহিম হোসেন (২৫) ও আব্দুল মান্নান (২৬)সহ ৮ জন আহত হয়। সরকারি গৌরনদী বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান তামিমের অভিযোগ অস্বীকার করে সাদ্দাম হোসেন বলেন, তামিমের ভাড়াটে সন্ত্রাসীরা আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু এ প্রসঙ্গে বলেন, হামলার সঙ্গে আমার ছেলে ও ভাগ্নের কোন সম্পৃক্ততা নাই। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোন পক্ষ থানায় কোন অভিযোগ দায়ের করে নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৫৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top