Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    হামলা পাল্টা হামলা গৌরনদীতে দুই যুবদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার-১

    | ১৬:২৮, নভেম্বর ২৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ দুই মাহেন্দ্রা চালকের মধ্যে দ্বন্দের জের ধরে বরিশালের গৌরনদীতে শুক্রবার রাতে যুবদল কর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে যুবদলের দুই কর্মীকে কুপিয়ে ও একজনকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। আহতদের গুরুত্বর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, দুই মাহেন্দ্রা চালকের মধ্যে দ্বন্দের জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় যুবদল দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলো- বাটাজোর ইউনিয়ন যুবদল কর্মী মোঃ রনি সরদার (৩০) ও তার ভাই মোঃ আমির হোসেন (৩৫) এবং পৌরসভার কাশেমাবাদ মহল্লার বাসিন্দা মোঃ শাওন (২৫)। প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন জানান, বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় বাটাজোর ও পৌরসভার কাসেমাবাদ এলাকার দুই মাহেন্দ্রা চালকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই চালকের বিরোধ মিমাংসা করে দেন। এসময় কাসেমাবাদ এলাকার মাহেন্দ্রা চালক মিমাংসাকারী একজনের সাথে খারাপ আচরণ করলে মাহেন্দ্রা চালককে একটি থাপ্পর দেন যুবদল কর্মী রনি। ওই থাপ্পরের জেরধরে যুবদল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা গটে।
    উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবদলের সদস্য আহত মোঃ রনি সরদার (৩০) অভিযোগ করে বলেন, পূর্ব শত্রæতার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌর যুবদরের সদস্য হীরা সরদারের (২৮) নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্র নিয়ে বাটাজোর বাসষ্ট্যান্ডের ঈগল কাউন্টারের সামনে গিয়ে আমার উপর হামলা চালায়। এ সময় আমাকে রক্ষায় ও আমার সহদর মোঃ আমির হোসেন (৩৫) এগিয়ে আসলে সন্ত্রাসীরা আমাকে ও আমার ভাইকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। অভিযোগ অস্বীকার করে গৌরনদী পৌর যুবদরের সদস্য হীরা সরদার বলেন, রনির নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী রাতে বাটাজোর বাসষ্ট্যান্ডে আমার সমর্থক যুবদল কর্মি শাওনকে (২৫) পিটিয়ে জখম করে পুলিশের হাতে তুলে দেন। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় রনি বাদি হয়ে রাতেই গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। শাওন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top