Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে উপজেলা ছাত্রদল নেতা ও সহযোগীদের হামলায় কলেজ ছাত্রদল নেতা আহত

    | ১৯:১৬, নভেম্বর ১৫ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ শেষে শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও র‌্যালীর শৃংখলা কমিটির সদস্য মোঃ তারিক হাসান ও তার সহযোগীদের হামলায় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য তানভীর হোসেন হৃদয় (২২) গুরুতরভাবে আহত হয়েছে। আহতকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দলীয় নেতাকর্মি ও আহত সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে র‌্যালী ও সমাবেশের শৃংখলা কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তারিক হাসানের সাথে রাস্তার উপর দাড়ানোকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য তানভীর হোসেন হৃদয় (২২)র সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য তানভীর হোসেন হৃদয় অভিযোগ করে বলেন, আমি সভা শেষে মহাসড়কের পাশে দাড়িয়েছিলাম। এ সময় মোঃ তারিক হাসান আমাকে ধাক্কা দেয়। আমি প্রতিবাদ করলে তারিখ হাসানের নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী লাকড়ি দিয়ে পিটিয়ে আমাকে রক্তাক্ত জখম করেছে। আহত হৃদয়ের বাবা মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন, আমার ছেলেকে অযাথাভাবে পিটিয়ে তারিক হাসান ও তার দলের সন্ত্রাাসীরা জখম করেছে। ছেলে হৃদয় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অভিযোগের ব্যাপারে জানতে তারিক হাসানকে ফোন দিলে তিনি ফোন ধরেননি। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহাবুবুর রহমান বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওযা হবে।

    Post Views: ৯৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top