Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার নামে হাটের ইজারা, খাজনা আদায় করে নেন ছাত্রদল নেতা

    | ২২:৩১, নভেম্বর ১৪ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্করে ছাত্রলীগ নেতার ইজারাপ্রাপ্ত হাটের খাজনা ছাত্রদল নেতার বিরুদ্ধে উত্তোলন করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক ঘটনাস্থল পরিদর্শণ করে হাট কমিটিকে বিষয়টি সমাধান করার নির্দেশ দেন।
    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর হাটের ১৪৩১ সালের ইজারার জন্য টেন্ডার আহবান করে। ৪০ হাজার টাকায় আস্কর হাটের ইজারা পায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মিঠুন কুমার বিশ^াস। মিঠুন কুমার বিশ^াস ইজারার ৪০ হাজার টাকা নিজে সরকারী তহবিলে পরিশোধ করেন এবং হাটের খাজনা বাবদ উত্তোলনকৃত টাকা হাটের দূর্গা মন্দিরের উন্নয়ন কাজ ব্যবহার করার জন্য হাট কমিটিকে অনুরোধ করেন। ১৪৩০ সালেও মিঠুন বিশ^াস নিজের টাকায় ইজারা নিয়ে হাটের খাজনা উন্মুক্ত করে দিয়েছিলেন।
    আস্কর হাটের ব্যবসায়ীরা জানান, প্রতি সপ্তাহে শুক্রবার ও সোমবার দুই দিন ইজারাদারের পক্ষে হাকিম মোল্লা খাজনার টাকা উত্তোলন করে হাট কমিটির সাধারন সম্পাদক অনাধী ওঝার কাছে জমা দেন। জমাকৃত টাকা দিয়ে আস্কর হাটে দুর্গা মন্দিরের নির্মাণ কাজ করা হয়। চলতি বছরে সাত মাস টাকা উত্তোলন করে জমা রাখা হলেও ১১ নভেম্বর হাটের দিন টাকা উত্তোলনকারী হাকিম মোল্লাকে হুমকি-ধামকি দিয়ে খাজনার টাকা উত্তোলন করতে বাঁধা দেয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য বুলবুল হাওলাদার। হুমকির মুখে হাকিম মোল্লা খাজনা উত্তোলন বন্ধ করে দেন। এ সময় ছাত্রদল নেতা বুলবুল হাওলাদারের নির্দেশে তার ছোট ভাই বায়েজিদ হাওলাদার তার সহযোগীদের নিয়ে হাটের খাজনার টাকা উত্তোলন করে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা বাগধা ইউনিয়ন চেয়ারম্যান ও আস্কর হাটের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টিকে অবহিত করেন। বাগধা ইউনিয়ন বিএনপি নেতা ফারুক আকন বলেন, আমি বুলবুল হাওলাদারকে ডেকে হাট থেকে খাজনার উত্তোলনকৃত টাকা খাজনা উত্তোলনকারী হাকিম মোল্লার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ছাত্রদল নেতা বুলবুল হাওলাদার বলেন, ভুল বোঝাবুঝির কারনে আস্কর হাটের খাজনা উত্তোলন করা হয়েছিল। পরে খাজনার টাকা ফেরত দেওয়া হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি তদন্ত সুশংকর মল্লিক বলেন, আমি ঘটনা শুনে সরেজমিন গিয়েছিলাম। হাটের লোকজনের কথা শুনে স্থানীয় ভাবে সমাধান করার নির্দেশ দিয়েছি।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top