Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আমরা সবাই গর্বিত নাগরিক, সংখ্যালঘু-সংখ্যাগুরু শব্দ বলতে কিছু নেই -বরিশাল ডিআইজি

    | ১৬:০৯, অক্টোবর ০৫ ২০২৪ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় তিনি প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন, আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এ দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই। প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের সকলের সমান অধিকার রয়েছে। যার যার ধর্ম সে সে পালন করবেন। দায়িত্ব সবার। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পুলিশ আপনাদের সহযোগিতায় থাকবে। যারা বিগত দিনে সন্ত্রাস নৈরাজ্য করেছে। তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে গৌরনদী মডেল থানা কর্তৃক আয়োজিত সভায় মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

     

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top