Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গৌরনদীতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    | ২১:২৪, সেপ্টেম্বর ৩০ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ “১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এ শ্লোগান নিয়ে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন কর্মসুচি ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
    বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন। এ সময় সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির। সংগঠনের উপজেলার সাধারন সম্পাদক সুদাম পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি এসএম জাকির হোসেন, রাশিদা কাজী, আকলিমা বেগম, মোঃ রফিকুল ইসলাম টিটু, মোঃ বোরহান উদ্দিন, আবুল খায়ের প্রমুখ। বক্তরা ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

    Post Views: ৫১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top