Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে -ভিপি নুর

    | ২২:২৭, সেপ্টেম্বর ০৬ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার সড়কপথে নিজ জেলা পটুয়াখালি যাওয়ার পথে বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদে জুমার নামাজ শেষে পথসভায় নুর বলেন,
    শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের পরবর্তীতে সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুন ভাবে চলবে। একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুনরা নেতৃত্ব দেবে। যেই তরুনরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুনদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সেই তরুনদের হাতেই দেশ নিরাপদ এবং দেশের মানুষ নিরাপদ।
    তিনি বলেন, ২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন সর্বত্র জায়গায় তরুনদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সেজন্য তরুনদেরও সর্বস্তরের জনগনের পালস বুঝে কাজ করতে হবে।
    ভিপি নুর আরও বলেন, এতোদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিলো। আজকে যারা তরুনরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চান তাদেরকে এই সকল দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুন বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে তবে জনগণ আমাদের গ্রহন করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top