Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    টেক্সটাইল ইনষ্টিটিউট অধ্যক্ষের পদত্যাগ দাবীতে আন্দোলন

    | ২২:৩৬, আগস্ট ২৯ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ দূর্নীতি ও অনিয়মের অভিযোগে বরিশালের গৌরনদী শহীদ আব্দুর রব সেরনিয়াবত টেক্সটাইল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবিরের পদত্যাগের দাবীতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারটা পর্যন্ত ইনষ্টিটিউট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠি হয়।
    ইনষ্টিটিউটের ষষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী আবির হোসেন ও অন্তরা আক্তার জানান, ছাত্র আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে স্বৈরাচার পতন। তারই ধারাবাহিকতায় স্বৈরাচারের দোসর ইনষ্টিটিউট প্রধানের পতনের জন্য আমাদের আন্দোলন শুরু হয়েছে। অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির আমাদের প্রতিষ্ঠানে সকল প্রকার দূর্নীতির নেতৃত্ব দিয়েছেন। অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, ক্ষমতার অপব্যবহার, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, দূর্নীতির বিরুদ্ধে কথা বললে শিক্ষার্থীর সনদ আটকে দেওয়া, শিক্ষার্থীদের পরিবারকে হয়রানি সহ আর্থিক অস্বচ্ছতা করে অর্থ আদায় করে হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির বলেন, আন্দোলণরত শিক্ষার্থীরা আমার কাছে ১৯টি বিষয়ে জানতে চেয়েছে। আমি তাদের প্রতিটি বিষয়ে সঠিক জবাব দিয়েছি। ইনষ্টিটিউটে কোন রাজনীতি ছিল না। সকল শিক্ষার্থীকে আমি সমান সুযোগ-সুবিধা দিয়েছি। এরপরও তারা আমার বিরুদ্ধে একদফার আন্দোলন শুরু করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    Post Views: ৬৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top