Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যমুনা পরিবহনের চাপায় মা ছেলে নিহত

    | ১৫:৩৪, আগস্ট ২৫ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাহিলাড়া এলাকায় রোববার দুপুর দেড়টার দিকে ঢাকাগামি দুরপাল্লার বাস যমুনা পরিবহন গৌরনদী থেকে ছেড়ে আসা বাটাজোরগামি একটি মাহেন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলে মা-ছেলে নিহত হয়। মাহেন্দ্রার আরো ৯ যাত্রী আহত হয়েছে। গরুতরভাবে আহত মূমূর্ষ ৭ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি গামি দুরপাল্লার বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) রোববার দুপুর দেড়টার দিকে গৌরনদী মাহিলাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে বাটাজোরগামি মাহেন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। নিহতরা হলেন আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের আজম মৃধার স্ত্রী সুমা আক্তার (৫০) ও ছেলে আজমাইন মৃধা (৪)। এতে আরো ৯ মাহেন্দ্রা যাত্রী আহত হয়। গুরুতরভাবে আহত ৭ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, বাস চালক পটুয়াখালি গলাচিপা উপজেলার শান্তিবাগ গ্রামের শাহ আলম চকিদারের পুত্র রুবেল চকিদারকে (২৭) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Post Views: ৭১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top