Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ছাত্র জনতাকে হত্যার দায়ে খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে

    | ২১:৩৩, আগস্ট ১৫ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ছাত্র জনতাকে হত্যার দায়ে খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে। ফ্যাসিষ্ট হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। ছাত্র সমাজের সংগামো কোন রক্ত বৃথা যায়নি। তাই এবারেও ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিষ্ট হাসিনার কবল থেকে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে খুনি হাসিনার প্রতিটি হত্যাকান্ডের বিচার করা হবে। বৃহস্পতিবার সকালে গৌরনদী-আগৈলঝাড়ার বিভিন্ন পয়েন্টে পথ সভায় কথাগুলো বলছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। ৫ আগষ্ট খুনি হাসিনার পতনের পরে গৌরনদীতে গত ১৫ আগষ্ট আওয়ামীলীগের সন্ত্রাসীদের শোক দিবসের নামে সন্ত্রাস সৃষ্টির পায়তারা শুরু করলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান কয়েক হাজার নেতাকির্মকে নিয়ে ৫ শতাধিক মটরসাইকেল মহড়া দিয়ে গৌরনদী আগৈলঝাড়া প্রদক্ষিন করেন। মহড়া চলাকালীন সময়ে আগৈলঝাড়ার পয়সারহাট, গৈলা, আগৈলঝাড়া সদরে গৌরনদীর গৌরনদী বাসষ্টান্ড, মোল্লাবাড়ি, নাঠেসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আফজাল হোসেন , আবুল হোসেন লাল্টু, জহিরুল ইসলাম জহির, মনজুর হোসেন মিলন, মোঃ মনিরুজ্জামান মনির, তাইফুর রহমান কচি, জেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদসহ গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    Post Views: ৫৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top