Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী মেয়র পদে উপ নির্বাচন প্রার্থীর কাছ থেকে ঘুষ নেয়ার ঘটনায় মেয়র প্রার্থী, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিংসহ ৬জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৩

    | ২২:১১, জুন ২৭ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌর সভা মেয়র পদে উপনির্বাচনে বুধবার পৌরসভার ৬নং ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার এক মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার ঘটনায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও মোবাইল প্রতীকের মেয়র প্রার্থীসহ ৬জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গৌরনদী মডের থানায় একটি মামলা করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান বাদি হয়ে মামলাটি মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের পাঠিয়েছেন।

    এজাহারে বাদি সাইদুর রহমান উল্লেখ করেন, গোপন সংবাদে জানতে পারি পৌরসভার ৬নং ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ভোটের আগের দিন মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীনের কাছ থেকে ঘুষ নিয়েছেন। বিষয়টি জানার পরে ভোট চলাকালীন সময়ে বুধবার আমি, বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন, বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী, কেন্দ্রে দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম একদল পুলিশ নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে আসামিদেরকে একটি কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন। স্বীকারোক্তিতে আসামিরা বলেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী রাতে ভোট কেন্দ্রে এসে বকসিসের কথা বলে তাদেরকে ৮ হাজার টাকা ঘুষ দেন। এক পর্যায়ে ঘুষের টাকা বের করে দিলে পুলিশ টাকা জব্দ করে জব্দ তালিকা কৈরী করেন।

    উৎকোচ গ্রহনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে থানা হাজতে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন ঘুষ নেওয়ার কথা স্বীকার করে বলেন, মোবাইল প্রতীকের দিকে খেয়াল রাখার কথা বলে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী বকসিসের কথা বলে আমাদেরকে একটি প্যাকেট দেন। তারা চলে যাওয়ার পরে প্যাকেট খুলে প্যাকেটে ৫শ টাকার ১৬টি নোট দেখতে পাই যা পুলিশ জব্দ করেছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, এক মেয়র প্রার্থীর পক্ষে কাজ করতে ঘুষ লেনদেনের ঘটনায় সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান বাদি হয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র, মোঃ দেলোয়ার হোসেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সীকে আসামি করে মামলা দায়ের করেছে। পুলিশ বৃহস্পতিবার আসামি মোঃ সাইদুর রহমান সঞ্জয় কুমার ভদ্র, মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top