Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই সাংবাদিক সংগঠনের ইফতার মাহফিল

    | ২১:৩৮, মার্চ ১৯ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলার গৌরনদী শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর নবগঠিত কমিটি ঘোষণা করেছেন।
    উপজেলার টরকী বন্দর ফুড ভিলেজ রেস্তোরায় উল্লেখিত দুই কমিটির আয়োজনে সোমবার ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
    সংগঠনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ওসি তদন্ত মোঃ মাজহারুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল মোল্লা, উপজেলা প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, বিএমএসএফ’র জেলা শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক প্রমুখ। সভার শুরুতে ইসলামী সংগীত পরিবেশন করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার। শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

    Post Views: ৬৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    Top