Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

    | ০৯:২৫, মার্চ ১৯ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মস্থান বরিশালের গৌরনদী ও ঢাকাস্থ বাসভবনে আজ (মঙ্গলবার) নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, এ উপলক্ষে তার জন্মভূমি গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক উদ্যোগে দিনভর কোরআনখানী, লাখেরাজ কসবা জামে মসজিদে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে এবং ঢাকা ধানমন্ডি ভাষা আন্দোলন যাদুঘর ও গবেষনা কেন্দ্রে পৃথকভাবে মরহুম কাজী গোলাম মাহবুবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজী। তিনি ওই গ্রামের কাজী আব্দুল মাজেদের জ্যেষ্ঠপুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত হরতাল কর্মসূচীতে পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে কারা বরন করেন। কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ১৯৫২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন সময়ের পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমদ্দিন কর্তৃক উর্দুকে পাকিস্তানে একামাত্র রাষ্ট্রভাষার ঘোষনা দিয়ে পল্টনে বক্তব্যে রাখার পর নতুন করে ভাষা আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে তিনি সর্বদলীয় সভার আয়োজন করেন। ওইসভায় তাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক করা হয়। ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব মারা যান।

    Post Views: ১০২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    Top