Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশ

    | ১৯:৩৭, মার্চ ০৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে গতকাল রবিবার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়। ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষাধ সরবারহ করা হয়।
    ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, আছিয়া চ্যারিটেবল ক্লিনিকের তদারককারী মোফাজ্জেল হোসেন। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ মোঃ হাসান সালেহীন, আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, সিনিগ্ধা গোলদার, তানিয়া আক্তার, শরীফা সুলতানা মুক্তা খানম। এবারে ক্যাম্প থেকে অপারেশনের জন্য ২১ জনের ছানি অপারেশন ১জনের নেত্রনালী ১৪৮ জনকে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ঔষাধ সরবারহ – চশমা প্রদান করা হয়। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top