Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-১ জাপা প্রার্থী সেকেন্দারকে প্রতিবন্ধি আখ্যা দিয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন

    | ১৬:৩৮, ডিসেম্বর ২৯ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলীকে প্রতিবন্ধী আখ্যা দিয়ে তাকে নির্বাচনী এলাকা গৌরনদী আগৈলঝাড়ায় অবাঞ্ছিত ঘোষণা করে বৃহস্পতিবার সন্ধ্যায় আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জাপার স্থানীয় নেতারা জাপা প্রার্থী সেকেন্দার আলীকে প্রত্যাখান এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহকে ভোট জন্য দুই উপজেলার জাপার নেতাকর্মি, ভোটার ও সমর্থকদের প্রতি আহবান জানান।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এম. দেলোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী প্রার্থী হওয়ার আগে পরে দলের স্থানীয় নেতাকর্মির সাথে কোন যোগাযোগ করেননি। তিনি একা এলাকায় এসে জামাত বিএনপিকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করে ঢাকা চলে যান। আজ পর্যন্ত এলাকায় ফিরে আসেন নাই এবং দলের কোন পর্যায়ের নেতাকর্মির সঙ্গে সাক্ষাত কিংবা ফোনে যোগাযোগ করেন নাই। কোন পোষ্টার ও প্রচারনা নাই। জন সমর্থনহীন সেরনিয়াবাত সেকেন্দার আলী কি করে জাপার মনোনয়ন পান সেটা আমাদের বোধগম্য নয়। জাপার প্রার্থী সেকেন্দার আলী নির্বাচনী এলাকার দলের নেতাকর্মির সঙ্গে কোন যোগাযোগ করেন নাই। একজন জামাত ও একজন বিএনপি কর্মীকে আত্মীয় পরিচয় দিয়ে তাদের সাথে নিয়ে মাঝে মধ্যে ঘোরাফেরা করছেন। নির্বাচনের নামে তিনি দল, দলের প্রতীক, পার্টির চেয়ারম্যান ও পার্টির নেতা কর্মীদের সুনাম ক্ষুন্ন করেছেন। সেকেন্দার আলী নির্বাচনে কাগুজে প্রার্থী আছেন কিন্তু মাঠে নাই। ২০১৮ সালে আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে আওয়ামী লীগের এক বিশাল জনসভায় সেরনিয়াবাত সেকেন্দার আলী তৎকালীন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সেই থেকে আজ পর্যন্ত তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। লিখিত বক্তব্যে আরো বলেন, জাপা প্রার্থী সেকেন্দার আলীকে তার কর্মকান্ডের জন্য একজন মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী আখ্যায়িত করে তার ঘৃণ্য কর্মকান্ডের জন্য গৌরনদী ও আগৈলঝাড়ায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। ৭ জানুয়ারি লাঙ্গল প্রতীক প্রত্যাখ্যান করে জাপা দলীয় স্থানীয় নেতা কর্মীদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহকে নৌকা মার্কায় ভোট দেয়ার ঘোষণা দেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বরিশাল-১ আসনের জাপা প্রার্থী সেকেন্দার আলী বলেন, সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ সঠিক নয়, আমি দিন রাত প্রচার-প্রচারনা চালাচ্ছি। আওয়ামী লীগ যোগদান সম্পর্কে বলেন, তা জেনেই তো আমাকে মনোনয়ন দিয়েছে।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সিরাজুল হক মিয়া, সাধারন সম্পাদক সরদার হারুন রানা, গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আহাদুল ইসলাম, গৌরনদী পৌর পার্টির সভাপতি মোঃ আবু হানিফ সরদার, আগৈলঝাড়া জাপার যুগ্ম সম্পাদক কাজী এনাম, সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন মোল্লা, প্রচার সম্পাদক সুন্দর আলী পাইক, দপ্তর সম্পাদক আবু সাইদ খানসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top