Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে সাকুরা পরিবহন-ট্রলির মুখোমুখি সংঘর্ষ নিহত-২,আহত-৪

    | ১০:৪৪, ডিসেম্বর ২৪ ২০২৩ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের পাচু খানের বাড়ির সামনে রোববার সকাল পোনে ৭টার দিকে সাকুরা পরিবহন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত  ও অন্তত ৪ জন আহত হয়েছেন । আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ সাকুরা বাসটি আটক করেছে।

    উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি ঢাকাগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব, ১১-৫৬৩৩) রোববার সকাল পোনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের পাচু খানের বাড়ির সামনে পৌছলে বিপরীত দিক গৌরনদী থেকে ছেড়ে  আসা ইচলাদিগামি টলির মখোমুখি সংঘর্ষ  হয়। সংঘর্ষে ট্রলি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং সাকুরা পরিবহন রাস্তার পাশে গাছের উপর ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। বাসযাত্রীরা জানান, অতি দ্রুতগামি সাকুরা পরিবহন বাসটি  ‍কুয়াশার  কারনে সামনে দেখতে না পেয়ে দূর্ঘটনায় পতিত হয়। সংঘর্ষে ট্রলির ট্রলির হেলপার শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের ইউসুফ হোসেন হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৩) ও চালক একই গ্রামের আয়নাল কবিরাজের ছেলে সোহরাব কবিরাজ (২৭) নিহত হন। এ ছাড়া ট্রলির যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক  করা হয়েছে। এ ঘটনায়  পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

    Post Views: ৫০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top