Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে ট্রাকে অগ্নিসংযোগ করে ভস্মিভূত, মামলা দায়েরের প্রস্তুতি

    | ০৯:০০, নভেম্বর ২৭ ২০২৩ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ক্রসফায়ার নামক স্থানে রোববার ভোর ৪ টার দিকে অবরোধের সমর্থনে একদল দুষ্কৃতীকারী গাছ ফেলে গতিরোধ সৃষ্টি করে সুপারি বোঝাই একটি মিনি ট্রাকে অগ্নিসংযোগ করে ট্রাকটি সম্পূর্ন ভাবে ভস্মীভূত করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ট্রাক চালক কাওসার হোসেন খান জানান , শনিবার রাতে বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রোববার ভোর রাতে ঢাকা –বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার সাবেক ইউপি সদস্য ফরিদা ইয়াসমিনের বাড়ির সামনে (ক্রস ফায়ার) পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে ট্রাকটি থামিয়ে ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ট্রাকটি সম্পূর্নভাবে ভস্মীভূত হয়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে  আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না বলে পুলিশ জানান। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  জাফর আহম্মেদ বলেন, ১০/১২ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ট্রাক চালক বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছ।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top