Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

    | ১৮:৩২, নভেম্বর ২১ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সিনিয়ন সদস্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগহ করা হয়েছে।
    সোমবার আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, হাসানাত আবদুল্লাহর ছেলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচেনও আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আবুল হাসানাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top