Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    গৌরনদী-আগৈলঝাড়ায় ঘূর্নিঝড় মিধিলি’র তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

    | ০৯:৪৯, নভেম্বর ১৯ ২০২৩ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্নিঝড় মিধিলি’র তান্ডবে বরিশালের গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার দিনভর ভারি বর্ষনের কারনে উঠতি আমন ক্ষেত, বোরো ধানের বীজতলা, পানবরজ ও মৎস্য ঘের সহ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও শুক্রবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
    গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার মিধিলি’র তান্ডবে বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা-সানুহার পর্যন্ত গাছ পরে দুই ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কের ওপর থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব বলেন, পুরো উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে। অপরদিকে
    ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার দিনভর ভারি বর্ষনের কারনে উঠতি আমন খেত, বোরো ধানের বীজতলা, পানবরজ ও মৎস্য ঘেরসহ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও শুক্রবার থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    Top