Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিনা ওয়ারেন্ট গ্রেপ্তার, এসআইকে শোকজ

    | ১৬:৩২, অক্টোবর ১৭ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের গৌরনদীতে বিনা ওয়ারেন্টে হয়রানীমুলকভাবে বাবুগঞ্জ উপজেলার ভূতের দিয়া গ্রামেরকাইয়ুম বেপারী নামে একজনকে গ্রেপ্তার করায় মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাসির উদ্দিনকে রোববার শোকজ করেছে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌরনদী আমলি আদালতের বিচারক মাহফুজুর রহমান। তাকে আদালতের আদেশ প্রাপ্তির সাতদিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
    আদালতের বেঞ্চ সহকারী অশোক কুমার জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের এক স্কুল ছাত্রী অপহরনের ঘটনার ২২ সেপ্টম্বর গৌরনদী মডেল থানায় একটি মামলা হয়। মামলায় একই গ্রামের রাসেল বিশ^াসকে প্রধান আসামিসহ তিনজনকে আসামি করা হয়। মামলার তদন্তের স্বার্থে মামলার প্রধান আসামি রাসেল বিশ^াসের ভগ্নপতি কাইয়ুম বেপারীকে অপহরনে জড়িত থাকার সন্দেহভাজন আসামি হিসেবে ১৩ অক্টোবর ঢাকা থেকে গৌরনদী উপজেলার কাইয়ুম বেপারীকে আটক করে এবং গত ১৪ অক্টোবর কাইয়ুম বেপারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। ওই ঘটনায় আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাসির উদ্দিনকে রোববার শোকজ করেছে আদালত। আদেশ প্রাপ্তির সাতদিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

    এ প্রসঙ্গে জানতে চাইলে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাসির উদ্দিন বলেন, আমি কোন অনিয়ম করিনি। অপহারন মামলার তদন্ত করতে গিয়ে জানতে পারি কাইয়ুম বেপারী ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তাই মামলার তদন্তের স্বার্থে সত্য উদঘাটনে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে কাইয়ুম বেপারী নির্দোস হলে তাকে অভিযোগ থেকে অব্যহতি দেয়া হবে। আমি আদালতের এখনো কোন নির্দেশ বা নোটিশ পাইনি। পেলে আদালতের নির্দেশনা অনুযায়ি আমি পদক্ষেপ নিব।

     

    Post Views: ৫৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top