Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে নিহত-১ \ আহত-১৫

    | ০৭:০৪, অক্টোবর ১৫ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিয়ে সামনেরর একটি মাহিন্দ্রাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পায়সারহাটগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাষ রাস্তার পাশের পুকুরে উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার আলামিন হাওলাদার (৩০) নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছে। শানিবার সকাল ১১টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে। আহত অবস্থায় দুই যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৩ যাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    প্রত্যক্ষদর্শীরা ও দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী রবিন হোসেন জানান, ঢাকা মহানগরীর গাফতলী বাস টার্মিনাল থেকে ৪০/৪২ জন যাত্রী নিয়ে গ্রীন লাইফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেম্ট্রে-ব-১৪-৮৬৮২) শনিবার সকাল ৭টার দিকে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের উদ্দেশ্যে রওনা দেয়। পতিমধ্যে বাসটি বেলা পৌনে ১১টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দেয়। এ সময় সামনের একটি মাহ্নিদ্রাকে বাঁচাতে গিয়ে নিয়œত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে। এত ঘটনাস্থলে বাসের হেলপার আলামিন হাওলাদার (৩০) নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে গৌরনদী এলাকার খাদিজা বেগম (২৫), ফাতেমা বেগম (৬৫), শিফাত (৯), সিয়াম (৯), গৌরনদীর আশোকাঠি গ্রামের মাহামুদা জাহান (৫০), লামিয়া খানম (২৮), জাকিয়া খানম (১৩), সাকিলা (১০), আরিফ (১০), বিল্বগ্রাম এলাকার বেনু বেগম(৬৫), আগৈলঝাড়ার পতিহার গ্রামের সুনীল বিম্বাস (৬০), নমিতা বিশ^াস (৫২), বাগধা গ্রামের সাহিদা বেগম (৫৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ রুহুল আমিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। পুকুরে সেচ দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ১০২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top