Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    চালক ঘুমিয়ে পড়ে নিয়ন্ত্র হারিয়ে গাছে ধাক্কা, চিকিৎসক নিহত, চালক আহত

    | ১৯:০৯, আগস্ট ০৯ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় বুধবার সকালে বরিশালগামি একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ইকরা বিনতে হাফিজ নামে (২৬) এক চিকিৎসক নিহত ও চালক আহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা আহত চালক নাহিদ হোসেনকে (৩২) উদ্ধার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ১৩-৬৫৪৯ গাড়িটি বুধবার শেষ রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৭টার দিকে গৌরনদীর কটকস্থল পৌছলে চালক গাড়িটির নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি দুমরে মুচরে যায়। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ আখতার হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে গাড়িতে থাকা চিকিৎসক ঢাকা উত্তরা উইমেন মেডিকেল কলেজের চিকিৎসক (ইণ্টার্নি) ডাঃ ইকরা বিনতে হাফিজ ও প্রাইভেটকার চালক নাহিদ হোসেনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে চিকিৎসক ইকরা বিনতে হাফিজ মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক গৌরব মজুমদার বলেন, চালকের অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় সেখান তাকে ঢাকা পঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সাখাওয়াত হোসেন বলেন, স্ত্রী ইকরা বিনতে হাফিজ নৈশ দায়িত্ব পালন করে কাউকে কিছু না জানিয়ে সকাল ৫টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। কার কাছে? কি কারনে? বরিশাল যাচ্ছিল আমি কিছুই জানি না। চালক নাহিদ ঘুমিয়ে পড়ার কারনে দূর্ঘটনা ঘটেছে। চালক নাহিদ ঢাকা ডেমরা এলাকায় থাকেন এবং চিকিৎসক ইকরা ও তারস্বামীর বাড়ি কুমিল্লা । নিহত চিকিৎসকের লাশটি এ রিপোর্ট লেখা পর্যন্ত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

    Post Views: ৫৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top