Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে অস্ত্র ও মাদকসহ কালকিনির ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    | ২১:৩৮, আগস্ট ০১ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা সদরের থানা সংলগ্ন গৌরনদী বন্দরের গোডাউন সড়ক থেকে মঙ্গলবার সকালে বরিশাল গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুটি দেশীয় অস্ত্র (পাইপগান), ৫০ হাজার টাকার জাল টাকা ও এক হাজার একশত পিস ইয়াবাসহ মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক, চরপালরদী গ্রামের হাফিজ প্যাদার ছেলে দুলাল প্যাদাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বরিশাল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়েদুল কবির বাদি হয়ে গৌরনদী মডেল থানায় অস্ত্র -মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
    বরিশাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) অসীম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলকার সকাল ১০টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল দুলাল প্যাদার গৌরনদীস্থ ভাড়াটে বাসায় অভিযান চালিয়ে ঘর থেকে দুটি দেশীয় অস্ত্র (পাইপগান), ৫০ হাজার টাকার জাল টাকা ও এক হাজার একশত পিস ইয়াবা উদ্ধারসহ দুলাল প্যাদাকে আটক করা হয়। পরবর্তিতে বরিশাল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়েদুল কবির বাদি হয়ে গৌরনদী মডেল থানায় অস্ত্র -মাদক আইনে দুলাল প্যাদার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে থানায় সোপর্দ করা হয়েছে।
    গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা দুলাল প্যাদার মা রাশিদা বেগম (৬২) বলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের রাজনীতিতে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, আওয়ামীরীগের প্রচার সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের সাথে বিরোধ রয়েছে। আমার ছেলে দুলাল প্যাদা বাহাউদ্দিন নাসিমের পক্ষ করে বিধায় সংসদ সদস্য ও তার সমর্থকদের সঙ্গে তার বিরোধ রয়েছে। গত ২৫ জুন সংসদ সদস্যর সমর্থকরা চরপালরদী গ্রামের আমার বসতঘর ও ছেলে দুলাল প্যাদার গরুর খামার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই থেকে আমি কালকিনির বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে গৌরনদী বন্দরে এসে বাসা ভাড়া করে বসবাস করি। তিনি রাশিদা বেগম অভিযোগ করে আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও যরযন্ত্র থেকে আমার ছেলে দুলাল প্যাদাকে গ্রেপ্তার করেছে। সে নির্দোষ। দুলাল প্যাদার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বরিশাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) অসীম কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বন্দরস্থ ভাড়াটে বাসার মালিকসহ আশপাশের গন্যমান্য ব্যক্তিদের উপস্থিততে অভিযান পরিচালনা করি এবং সকলের সামনে আসামি দুলাল প্যাদার ঘর থেকে অস্ত্রসহ অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

    Post Views: ৭২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top