Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিএমএসএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    | ২০:৫৩, জুলাই ১৬ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সংগঠনের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে শনিবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিএমএসএফ’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা। সংগঠনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সহসম্পাদক জামিল মাহমুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম খায়রুল ইসলাম, এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি জিএম জসিম হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোল্লা ফারুক হাসান, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু, সুমন তালুকদার, বিনয় কৃষ্ণ শিয়ালী ও আবু সালেহ মামুন।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top