Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় পুলিশের ধাওয়া খেয়ে মৃত্যু, বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

    | ০৯:৩৯, জুলাই ১২ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর ভাল্লুকসী গ্রামে মঙ্গলবার বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে আত্মরক্ষা করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ধাওয়া করে হয়রানী ও মৃত্যুর জন্য গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদারকে দায়ি করে বিক্ষোভ মিছিল করে করেছে এলাকাবাসি ।
    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের নিজাম উদ্দিন ফকিরের চায়ের দোকানের পিছনের পরিত্যক্ত পুকুর পাড়ে বসে মঙ্গলবার দুপুরে তাস খেলছিলেন স্থানীয় ইকবাল মৃধা, আলামিন মৃধা, জামাল মৃধা ও ফরিদ মৃধা। এ সময় খেলা দেখছিল স্থানীয় লোকজন। ওই সময় ওই পথ দিয়ে ভাল্লুকসী বাজারে যাচ্ছিল গৌরনদী মডেল থানার উপ-পরিধর্শক (এসআই) আব্দুল হক সিকদারসহ একাধিক টহল পুলিশ। স্থাণীয়রা জানান, এসআই আব্দুল হক তাস খেরতে দেখে পুলিশের গাড়ি থামিয়ে আকস্মীকভাবে তাস খেলোয়ারদের ধাওয়া করে। এ সময় খেলোার ও দর্শকরা আতংকিত হয়ে পড়ে এবং পুলিশের ভয়ে আত্মরক্ষার দৌড়ে পালাতে চেস্টা করে। সকলে পালিয়ে যেতে সক্ষম হলে উত্তর ভাল্লাুকসী গ্রামের মন্নাত হাওলাদারের ছেলে ছুটিতে আসা বিদেশ ফেরত (প্রবাসী) মো. রফিক হাওলাদার (৪৫) দৌড়ে পাট ক্ষেত ও রাস্তা অতিক্রম করে কাজী মন্নানের বাড়িতে গিয়ে অচেতন হয়ে পরে। স্থাণীয় লোকজন তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রত্যক্ষদর্শী উত্তর ভাল্লাকুসী গ্রামের শাকিল সরদার অভিযোগ করে বলেন, এসআই আব্দুল হক আমাদের ধাওয়া করে এবং আমাকে মারধর করে। পরে ধস্তাধস্তি করে আমরা ছুটে যাই। এ সময় পালাতে গিয়ে রফিকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর জন্য এসআই দায়ী। গৌরনদী থানা পুলিশ আগৈলঝাড়ার মধ্যে প্রবেশ করে আতংক সৃঠি করেছে। আরেক প্রত্যক্ষদর্শী টিপু খান জানান, দুুপুর সাড়ে তিনটার দিকে আমি এখানে লাউ গাছের ঝাকা দিচ্ছিলাম। এসময় পুলিশের গাড়ী থামিয়ে তাস খেলারত সবাইকে ধাওয়া করে তারা ছুটে দৌড়ে পালাতে গিয়ে রফিক হাওলাদার অসুস্থ্য হয়ে মারা যান।
    অভিযোগের ব্যাপারে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার ধাওয়া করার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আজকে ভাল্লুকসী এলাকায় যাইনি। সুতারাং ধাওয়া করার প্রশ্নই আসে না। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করে স্থানীয়দের সাথে কথা বলেছি। আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি তাদের নির্দেশ মত পদক্ষেপ করবো। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি এবং উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top