Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    এভারেস্ট ম্যারাথনে  গৌরনদীর কৃতি সন্তান মনির উড়ালেন বাংলাদেশের লাল সবুজ পতাকা

    | ১৮:১১, জুলাই ০৫ ২০২৩ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ গত ২৯ মে ছিল এভারেস্ট দিবস। ১৯৫৩ সালের এই দিনে এডমুন্ড হিলারি  এবং তেনজিং নরগে শেরপা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এভারেস্ট প্রথমবার জয় করেছিলেন । এভারেস্ট দিবসে প্রতি দুই বছর পর পর আয়োজন  করা  হয় তেনজিং- হিলারি এভারেস্ট ম্যারাথন। ২০২৩ সালের এভারেস্ট ম্যারাথনে বাংলাদেশ থেকে অংশ নেন  বরিশাল তথা গৌরনদীর  কৃতি সন্তান ও  বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন মোঃ মনিরুজ্জামান মনির।

    এ প্রতিযোগীতায় অংশ নিতে মনির গত ১৬ মে  নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান। ১৭ মে  রওনা দেন  এভারেস্টেট বেজ ক্যাম্পের উদ্দেশ্যে। বেজ  ক্যাম্পের অবস্থান ৫৩৬৪ মিটার উঁচুতে। ২৭ মে সেখানে পৌঁছান। বিভিন্ন মিডিয়ায় দেয়া সাক্ষিাতকারে মনিরুজ্জামান মনির বলেন, এভারেস্ট পর্বতে বিরূপ আবহাওয়া আর উচ্চতার সঙ্গে শরীরকে খাপ  খাওয়ানোর জন্য আমাদের ট্রেকিং করে বেজ ক্যাম্প পর্যন্ত উঠতে হয়েছে। যাত্রা শুরুর পর থেকেই পায়ের তলায় মাটি ছিল না, শুধু পাথর আর বরফ।  ২৯ টি দেশের  আমরা ২০৫ জন প্রতিযোগী এবারকার ম্যারাথনে অংশ নেই।  মনিরুজ্জামান আরো বলেন, এভারেস্ট বিজয় আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, অবশেষে স্বপ্নপূরণ হলো। কাজটি অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল।  চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ বোধ করা থেকেই পর্বত শৃঙ্গ এভারেস্ট  বিজয়ে অংশ নেই এবং বিজয় লাভ করেছি।  মনিরুজ্জামান মনির  গৌরনদী উপজেলা সদরের চর গাধাতলী গ্রামের সন্তান। গৌরনদী উপজেলা বিএনপির প্রায়াত সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রব এর জেষ্ঠ্যপুত্র মনিরুজ্জামান মনির।

    Post Views: ৯৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top