Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে নবাগত ইউএনওর দায়িত্বভার গ্রহন

    | ০৮:১৪, মার্চ ০৪ ২০২২ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহন করেছেন। এ উপলক্ষে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায়ী নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জয়দেব চক্রবর্তী, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলী, কৃষি অফিসার মোঃ তৌহিদ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ আঃ রশিদ, ইউপি চেয়ারম্যান এ্যাড: শহিদুল ইসলাম, মোঃ ছরোয়ার হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী নির্বাহী কর্মকর্র্তা প্রণতী বিশ্বাস ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু নব নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস পদায়ন হয়ে অর্থ মন্ত্রণালয়ে বদলী হয়েছেন। বর্তমান যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থেকে পদায়ন হয়ে নির্বাহী কর্মকর্তা হিসেবে উজিরপুরে যোগদান করেছেন।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top