Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে একাধিক মাদক মামলার পলাতক আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

    | ২০:০৭, সেপ্টেম্বর ২৯ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, একাধিক মাদক মামলার পলাতক আসামী হৃদয় সরদার (২৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১০৩ পিচ ইয়াবাসহ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হৃদয় উপজেলার উত্তর বিজয়পুর এলাকার মাহাবুব সরদারের ছেলে।

    গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খাইরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিচ ইয়াবাসহ উপজেলার উত্তর বিজয়পুর এলাকার মাহাবুব সরদারের ছেলে হৃদয়কে গ্রেপ্তার করে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হেসেন জানান, হৃদয় সরদার (২৫)র বিরুদ্ধে একাধিক মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাকে মঙ্গলবার রাতে পুলিশ ১০৩ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি হৃদয় সরদারের নামে বরিশাল জেলার বিভিন্ন থানায় মাদক, চুরি, শিশু ও নারী নির্যাতনসহ মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খাইরুল আহসান বাদি হয়ে হৃদয় সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার একটি মামলা দায়ের করেছে। ওই দিন তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৬৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top