Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

    | ২১:০০, সেপ্টেম্বর ০৩ ২০২১ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা আল্লাহর মসজিদ নামক এলাকায় বৃহস্পতিবার রাত সারে ৮টার দিকে বরিশালগামি অজ্ঞাতনামা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সাইয়েদ হাওলাদার (৩৮) নামে এক ভ্যান চালক যুবক নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শুক্রবার হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা বরিশালগামি অজ্ঞাতনামা একটি ট্রাক বৃহস্পতিবার রাত সারে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা আল্লাহর মসজিদ নামক এলাকায় পৌছলে কালকিনি থেকে ছেড়ে আসা উজিরপুরগামি ভ্যান চালক সাইয়েদ হাওলাদারকে (৩৮) পিছন থেকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই সে মারা যান। নিহত ভ্যান চালক সাইয়েদ হাওলাদার (৩৮) উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ড গ্রামের আবু বক্কর হাওলাদারের পুত্র। দূর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার রাতে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

    Post Views: ২৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top