Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বিস্ফোরক মামলায় গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    | ২০:০০, জুন ২৯ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন (৪৫)কে গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার গভীর রাতে নিজ বাড়ি গৌরনদী উপজেলার রামসিদ্ধি গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। যুবদল নেতার স্ত্রীর দাবি তার স্বামী মনিরকে রাজতৈনিকভাবে হয়রানী করতে গ্রেপ্তার করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গৌরনদী মডেল থানার পুলিশ সোমবার রাতে রামসিদ্ধি গ্রামে অভিযান চালিয়ে গ্রামের বেল্লাত আলীর ছেলে মনির হোসেনকে (৪৫) গ্রেপ্ত্রা করেছে। তার বিরুদ্ধে ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোট কেন্দ্র খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে গৌরনদী থানায় দায়েরকৃত মামলায় সে এজাহারভূক্ত ১৩ জন আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেনের স্ত্রী কামরুন নাহার (৪০) অভিযোগ করে বলেন, আমার স্বামী মনির হোসেন বিএনপির সহযোগী সংগঠন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং তার বাড়ি গৌরনদীর বার্থী ইউনিয়নের রামসিদ্ধি গ্রামে। তার বাড়ি থেকে ঘটনাস্থল ২০ কিলোমিটর দুরে। রাজনৈতিক হয়রানী করতে আমার স্বামীকে মামলায় জড়ানো হয়েছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তার মুক্তির দাবি জানাচ্ছি।

    Post Views: ৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top