Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম

    | ২১:৫২, এপ্রিল ১৮ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদকক মো. স্বপন সরদারকে (৪০) কুপিয়ে রক্তাক্ত জখম করার হয়েছে। মূমূষৃ অবস্থায় আহত যুবলীগ নেতাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার আহতর স্ত্রী জহুরা বেগম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লর উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক মো. স্বপন সরদারের (৪০) সাথে একই ইউনিয়নের যুবলীগ কর্মি রিয়াজুল সরদার (২৫)র সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। মো. স্বপন সরদার অভিযোগ করে বলেন, আমি স্থানীয় বাজারে যাওয়ার পথে শনিবার সন্ধ্যায় তেরদ্রোন গ্রামের পশ্চিম শঙ্করপুর বাইতুন নুর জামে মসজিদের সামনে পৌছলে রিয়াজুল সরদার লোকজন নিয়ে আমার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। আমি চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে রিয়াজুল পালিয়ে যায়। স্থানীয়রা শনিবার রাতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিয়াজুল সরদার হামলার কথা অস্বীকার করে বলেন, হামলার ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই। উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় আহতের স্ত্রী জহুরা বেগম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখসহ ৭ জনকে আসামি করে গতকাল রোববার থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top