Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মহাসড়কে চাঁদাবাজি থামছে না

    | ১৯:৩২, এপ্রিল ১৮ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমন প্রতিরোধে সারাদেশের ন্যায় বরিশালেও দুরপাল্লা রুটের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। জরুরী কাজে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রী নিয়ে চলাচলকারী থ্রী হুইলার থেকে প্রকাশ্যে অব্যহত রয়েছে। রোববার দুপুরে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে চাঁদাবাজরা পালিয়ে যায়। এর আগে তরুন দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। তবুও থামছে না চাঁদাবাজি।

    পুলিশ জানান, লকডাউনের শুরু থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বসে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির মদদে প্রকাশ্যে থ্রী-হুইলার থেকে চাঁদাবাজি করে আসছিলো স্থানীয় কতিপয় তরুন ও যুবক। স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে তরুন চাঁদাবাজদের গ্রেপ্তার করলে থামছে না চাঁদাবাজি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে চাঁদাবাজরা পালিয়ে যায়।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, ২/৩ দিন আগে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর ভূরঘাটা বাসষ্টান্ডে অভিযান চালায়। এ সময় প্রকাশ্যে থ্রী-হুইলার থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় হাতেনাতে পুলিশ স্থানীয় রাকিব বেপারী (২০) ও তুষার হাওলাদার (২২) নামে দুই যুবকে আটক করে। চাঁদাবাজির ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহজাহান বাদি হয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে আসামিদের জেল হাজতে প্রেরন করেছে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top