Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সরকারী হাসপাতালেঔষধ পাচার \ তদন্ত কমিটির কাজ শুরু

    | ২১:০৭, মার্চ ১০ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আধারে সরকারি ঔষধ পাচার, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ঔষধ পোড়ানো ও পাচারের ছবি তুলতে গিয়ে গণমাধ্যম কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা বুধবার বেলা এগারটার দিকে হাসপাতাল প্রধানের কক্ষে তদন্ত কাজ শুরু করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সাল জামিল, প্রানী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ ও গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান।

    স্টোর কিপার মোঃ সাইদুর রহমান জানান, গত ২০ মার্চ ২০২০ সালে হাসপাতালের প্রতিটা স্টোরের চাবি আমার (সাইদুর) কাছ থেকে নিয়ে নেয় আবাসিক মেডিকেল অফিসার মাজেদুল হক কাওছার। সেই থেকে স্টোরের ঔষধপত্র ও যাবতীয় মালামাল সরবরাহ করতেন আবাসিক মেডিকেল অফিসার। আমি (সাইদুর) নামেমাত্র স্টোর কিপার ছিলাম। বিষয়টি তখন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি (হাসপাতাল প্রধান) বলেন আবাসিক মেডিকেল অফিসারের কাছে চাবি থাকলে আপনার (ষ্টোর কিপার) সমস্যা কোথায়। স্টোর কিপার সাইদুর রহমান আরও জানান, বর্তমানেও আবাসিক মেডিকেল অফিসারের কাছে তিনটি চাবি রয়েছে। মূলত চাবিগুলো তার (আবাসিক মেডিকেল অফিসার) কাছে থাকায় তিনি নিজের ইচ্ছামত ঔষধপত্র ও অন্যান্য মালামাল সরবরাহ করতেন। যা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। আশা করছি তদন্তে সঠিক রহস্য বেড়িয়ে আসবে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top