Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দাবিকৃত চাঁদা না পেয়ে যুবতির অশ্লীল ভিডিও ফেইসবুকে, ৬ জনের বিরুদ্ধে মামলা

    | ২০:২৪, অক্টোবর ২৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের এক যুবতির অশ্লীল ভিডিও ফেইসবুকে ছাড়ার ভয় দেখিয়ে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যুবতি বাদি হয়ে দুই নারীসহ ৬ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

    গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের যুবতির (২৪) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় হয় পাশ্ববর্তি উজিরপুর উপজেলার গঠিয়া ইউনিয়নের গুঠিয়া গ্রামের যুবক ফারুক হোসেন মোল্লার (৩০) সঙ্গে। ২০১৮ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এজাহারে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের আবদুল্লাহ সরদারের পুত্র মোঃ ফয়সাল সরদার (১৯) মুঠোফোনে ধারনকৃত অশ্লীল ভিডিও ও স্থির ছবি দেখিয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে, টাকা দিলে ওই সব ভিডিও ও ছবি সে ডিলেট করে দিবো নতুবা সামাজিক যোগাযোগ ছড়িয়ে দিবে। দাবিকৃত টাকা না দেওয়ায় ফয়সাল আহম্মেদ তার ফেইসবুক আইডি এমডি ফয়সাল আহম্মেদ, তন্বী আক্তার ও জেসিকা শবনম আইডিতে আপলোড করে দেয়।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় যুবতি বাদি হয়ে ফারুক হোসেন মোল্লার (২৬) সহযোগী মোঃ ফয়সাল সরদার (১৯), ইসমাইল ঘরামী (২৩), কালাম ঘরামী (৪২) রিনা বেগম (৪০) ও ঝুমুর বেগমকে (২৩) আসামি করে ডিজিটাল আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top