Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    দুই ছিনতাইকারী গ্রেপ্তার

    | ১৮:৪২, অক্টোবর ০৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় গৌরনদী হাইওয়ে থানার টহল পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কের নবী নগর এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী সদস্য এনায়েত শরীফ ও সাগর মন্ডলকে আটক করেছে। এ ঘটনায় ব্যবসায়ী বছির খলিফা বাদি হয়ে বুধবার রাতে গৌরনদী মডেল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছে।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, বুধবার বিকেল পোনে ৫টার দিকে বার্থী বাজারের ব্যবসায়ী বছির খলিফার ৫ হাজার টাকা ছিনতাই করে ব্যাটারী চালিত অটো ভ্যান যোগে পালানোর চেষ্টা করে। এ সময় গৌরনদী হাইওয়ে থানার টহল পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কের নবী নগর এলাকা থেকে মাদারীপুর সদর থানার কুকরাইল গ্রামের মৃত এজাহারুল হকের পুত্র এনায়েত শরীফ (২৫) ও কালকিনি উপজেলার উত্তর উরালচর গ্রামের আশু মন্ডলের পুত্র সাগর মন্ডলকে (২৬) আটক করে থানায় সোপর্দ করে এবং ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইকৃত টাকা, ব্যাটারী চালিত অটো ভ্যান ও মোবাইল ফোন জব্ধ করেছে। এ ঘটনায় ব্যবসায়ী বছির খলিফা বাদি হয়ে বুধবার রাতে গৌরনদী মডেল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top