Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে শত্রুতা করে খামারে বিষ প্রয়োগ, হাঁস নিধন

    | ১৭:০৩, জুলাই ১৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, শত্রুতা করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের একটি হাঁসের খামারে রোববার রাতে দুর্বৃত্তরা খাবারের সাথে বিষ মিশিয়ে বিষাক্ত খাবার সরবারহ করে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষাক্ত খাবার খেয়ে খামারের শতাধিক হাঁসের মৃত্যু এবং শতাধিক হাস অসুস্থ্য হয়ে পড়েছে। সোমবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

    হাঁস খামারের মালিক ক্ষতিগ্রস্থ মোঃ সবুজ চাপরাশি জানান, পারিবারকি দৈন্যতা কাটাতে একাধিক এজিও ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে লক্ষাধিক টাকা ব্যায় করে ৬ মাস পূর্বে বাড়ির পাশের জমিতে একটি হাঁসের খামার করেন। খামারে দুই শতাধিক হাঁস পালন করে আসছিল। প্রতি দিনের ন্যায় রোববার সন্ধ্যায় খামার বন্ধ করে ঘুমাতে বাড়িতে যান। রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বিত্তরা খামারের ইস্টিলের নেট বেড়া কেটে খাবারের মধ্যে বিষক্তি খাবার দেয়। ওই বিষাক্ত খাবার খেয়ে শতাধিক হাস মারা যায় এবং শতাধিক হাঁস অসুস্থ্য হয়। খামারীর স্ত্রী রাজিয়া বেগম বলেন, সোমবার সকালে খামারে হাঁসরে খাবার দিতে গিয়ে খামারের মধ্যে হাঁস মরে পরে থাকতে এবং অসুস্থ্য হাস কাতরাতে দেখি। হাঁসের সাথে শত্রæতা করে মোর সব শেষ করে দিছে। শেষ সম্বল হারিয়ে পাগল প্রায় চাষী পরিবার।
    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ধারনা করা হচ্ছে স্থানীয় বিরোধের কারনে অজ্ঞাতনামা শত্রæরা প্রতিহিংসা পুরনে খামারে বিষ প্রয়োগ করে হাসগুলো মেরে ফেলছে। একটি পরিবারের রুটিরুজি বন্ধ করে দিয়েছে। পুলিশ অনুসন্ধান চালিয়ে দুর্বৃত্তদের চিহিৃত করে বিচারের আওতায় আনতে কাজ করছে।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top