Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদন্ড

    | ২০:০০, জুলাই ১১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী পৌর সভার লাখেরাজ কসবা মহল্লার মহল্লার রিশি দাসের পুত্র মাদকাসক্ত যুবক জয়দেব দাসকে (৩০) ছয় মাসের কারাদন্ড দিয়েছে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। দন্ডপ্রাপ্ত যুবক জয়দেবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে পুলিশ ।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার একদল পুলিশ বৃহস্পতিবার বিকেলে গৌরনদী পৌর সভার লাখেরাজ কসবা মহল্লায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের আড্ডা থেকে সেবনের সরঞ্জামসহ জয়দেব দাসকে (৩০) আটক করে পুলিশ । ওই দিন বিকেলে পুলিশ জয়দেব দাসকে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করলে সে মাদক সেবনের কথা স্বীকার করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান মাদকাসক্ত যুবক জয়দেবকে ৬ মাসের কারাদন্ডে দÐিত করে। দন্ডপ্রাপ্ত যুবক জয়দেবকে গতকাল শুক্রবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৫০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top