Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী পৌর সদরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

    | ২০:০৯, জুন ০৫ ২০২০ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌর সদরে বানীয়াশুরী মহল্লায় শুক্রবার বিকেল ৪টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। সন্ধ্যায় ওই মৃত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার বরিশাল পাঠানো হযেছে। প্রশাসনের সহায়তার লাশ দাফনের প্রস্তুতি চলছে।  

    গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, গৌরনদী উপজেলার বানীয়াশুরী গ্রামের গৃহবধূ (৪০) কয়েক দিন যাবত সর্দি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল কিন্তু চিকিৎসকরে পরামর্শ না নিয়ে গোপনে ঘরে নিজেদের মত চিকিৎসা নিচ্ছিল। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডাঃ মনিরুজ্জামানের চেম্বারে চিকিৎসা নিতে আসেন এবং চিকিৎসকের পরামর্শপত্র নিয়ে আড়াইটায় বাড়ি ফিরে যান। বিকেল পোনে ৪টায় ওই নারী নিজ বাড়িতে মারা যান। পরিবারের লোকজন সন্ধ্যায় হসপাতালে খবর দিলে কেরোনা উপসর্গ নিয়ে মৃত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। লাশের দাফন সম্পন্ন করার জন্য থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে লাশ দাফনের প্রস্তুতি চলছে। 

    Post Views: ৭৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top