Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে করোনায় বাল্য বিয়ে, আটক-৩

    | ২১:১৬, মে ১৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনাকালীন সময়ে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে (১২) বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিয়ে পন্ড করে দিয়ে ঘটনাস্থল থেকে বরসহ তিন জনকে আটক করেছে।
    পুলিশ জানান, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে হতদরিদ্র এক রিকসা চালকের কিশোরী কন্যা (১২)র বিয়ে ঠিক হয় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র, ২ সন্তানের জনক শাহিন মল্লিকের (৩৮) সঙ্গে। মঙ্গলবার রাতে বিয়ের আয়োজন চলছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি উজিরপুর মডেল থানাকে অবহিত করেন। পুলিশ অভিযান চালিয়ে বর শাহিন মল্লিক (৩৮) তার সহযোগী শিপলু সরদার (২৬) ও বিয়ের ঘটক হানিফ মিয়াকে (৪০) আটক করে।
    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে ভেঙ্গে দেন এবং বরসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তি জিম্মায় আটককৃতদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। কিশোরীর বাবার কাছ থেকে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে নয় মুচলেকা আদায় করা হয়।

    Post Views: ৪৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top