Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার

    | ২২:০৩, মার্চ ১৪ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন শরীফের বহিস্কারাদেশ প্রত্যহার করে  স্বপদে পুনর্বহাল করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তাঁর বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে তাঁকে পুনরায় আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ মার্চ বরিশাল জেলা (উত্তর) বিএনপির  আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের যৌথ স্বাক্ষরিত এক  প্রেসবিজ্ঞপ্তিতে  বিষয়টি জানানো হয়।

    প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গৌরনদী পৌরসভার বিএনপির আহবায়কের বহিঃস্কার আদেশ কেন্দ্র থেকে প্রত্যাহার হওয়ায় মো. জাকির হোসেন শরীফকে আহবায়ক হিসাবে পুনঃবহাল করা হল। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া স্ট্রোকজনিত কারণে শারীরিক ভাবে অসুস্থ থাকায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ১নং যুগ্ম  আহবায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়কের  দায়িত্ব  প্রদান করা হয়েছে। অন্যদিকে ৮নং যুগ্ম আহŸায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় তাঁর স্থলে শামীমুল হক শামিমকে যুগ্ম আহŸায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে দ্রæত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহŸান জানানো হয়েছে। অনুলিপি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি পাঠানো হয়েছে।

    এ বিষয়টি বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল নিশ্চিত করে বলেন, গৌরনদী পৌর বিএনপির আহŸায়ক জাকির হোসেন শরীফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আনিত অভিযোগ কেন্দ্রীয় বিএনপি তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে তার (জাকির) বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন।  জাকির হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহারের প্রেক্ষিতে আমরা তাকে  (জাকির) আহŸায়ক পদে পূনর্বহাল করেছি।

    Post Views: ২২৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top