Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর কটকস্থল সরকারি প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

    | ০৭:৫০, জুন ০৩ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। ম্যানেজিং কমিটি গঠন করায় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
    গৌরনদী উপজেলা যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন মোল্লাকে পূনরায় সভাপতি, আল মাদানী সিকদারকে সহ সভাপতি, কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পালকে সম্পাদক ও টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছা স্বেচ্ছাসেবকলীগের বার্থী ইউনিয়ন শাখার সভাপতি ও ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা, ডাক্তার সৈয়দ দেলোয়ার হোসেন, কানন রানী মন্ডল, শাহনাজ বেগম, হীরা মাঝি, কবিতা জয়ধর, শিপ্লী বেগমকে সদস্য করে আগামী তিন বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন স্থানীয় সরকার পল্লী উন্নয় সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। উপজেলা যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন মোল্লাকে পূনরায় সভাপতি নির্বাচিত করায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, পৌর সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও প্রবীন আওয়ামীলীগ নেতা রাজু আহম্মেদ হারুন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন খানসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top