Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    করোনাকে পূঁজি করে মূল্য বৃদ্ধির অভিযোগ গৌরনদীতে ১২ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জড়িমানা

    | ১৯:৩৮, মার্চ ২১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, টরকী বন্দর, মাহিলাড়া বাজার, সরিকল ও বাটাজোর বন্দরসহ বিভিন্ন বাজারে শনিবার ১২ ব্যবসায়ীকে প্রায় দেড় লাখ টাকা জড়িমানা করা হয়েছে। গৌরনদীর উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ভূমি অভিযান চালিয়ে জড়িমানা করেন।

    গৌরনদী ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার সর্বত্র করোনা ভাইরাসের আতঙ্ক দেখা দিলে এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছামত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করে। বাজার নিয়ন্ত্রনের লক্ষে গতকাল শনিবার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান অদালতের বিচারক ইসরাত জাহার গৌরনদী বন্দরে চাল ব্যবসায়ী সমীর কুন্ড ২০ হাজার, পরিমল ঘোষ ৪হাজার, মনির ভূইয়াকে ৭হাজার টাকা জড়িমানা করেন। তারা ৫০ কেজির চালের বস্তায় তেকে ৫শত টাকা বৃদ্ধি বিক্রি করছিল। একই দিন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন উপজেলার মাহিলাড়া বাজারে অভিযান চালিয়ে পিয়াজ ব্যবসায়ী আলী হায়দারকে ২৫ হাজার, বারেক সরদারকে ২০ হাজার, বাটাজোর বন্দরের ব্যবসায়ী অনিল দেবনাথকে ২৫ হাজার ও কৃষ্ণ দাসকে ৭ হাজার টাকা, টরকী বন্দরের রিপন সরদারকে ১০ হাজার জরিমানা করা হয়। সতর্ক করার পরেও এরা প্রত্যেকেই পিয়াজ, রসুন, মরিচসহ অধিক দামে মালামাল বিক্রি করছিল।
    এদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে বেশী দামে পিয়াজ বিক্রির অভিযোগে ব্যবসায়ী আতাবর মারামত, একই বাজারের মোঃ সালাউদ্দিন বেপারীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার, চাল ব্যবসায়ী কাজল ভদ্রকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top