Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার

    | ১৯:৫০, মার্চ ১৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিন হারতা গ্রামের সুধাংশ রায়ের পরিত্যক্ত জমি সংলগ্ন ডোবা থেকে গত সোমবার বিকেলে উজিরপুর মডেল থানা পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে । মঙ্গলবার লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
    উজিরপুর মডেল থানা পুলিশ জানান, উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিন হারতা গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে রশিদুল তালুকদার (২৮) রোববার সকালে স্থানীয় হারতা বাজারে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিঁখোজ হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। সোমবার দুপুরে স্থানীয় এক দিন মজুর জমিতে কাজ গেলে দক্ষিন হারতা গ্রামের সুধাংশ রায়ের পরিত্যক্ত জমি সংলগ্ন ডোবায় হাটু পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। এলাকার লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে পৌছে লাশটি নিঁখোজ রশিদুল তালুকদারের বলে সনাক্ত করেন। পরে এলাকাবাসি উজিরপুর মডেল থানায় খবর দিলে বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহতাব উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরী করেন। লাশের মুখ মন্ডল ও শরীরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, মঙ্গলবার লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top