Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    প্রেমের স্বীকৃতি না দেয়ায় আগৈলঝাড়ায় প্রেমিক যুগলের বিষপানে আত্মহত্যা

    | ২০:০৯, মার্চ ১৪ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের কিশোর কিশোরী প্রেমিক যুগল পরিবারে কাছ থেকে স্বীকৃতি না পেয়ে ৯ মার্চ এক সঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে প্রেমিকা (১৪) ও শনিবার সকালে প্রেমিক (১৭) হাসপাতালে মারা যান।
    স্থানীয়, পারিবারিক সূত্রে ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে একই ইউনিয়নের বারপাইক্কা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাসের (১৭) দুই বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি কারো পরিবার। গত ৯ মার্চ পূজা স্কুল থেকে উপবৃত্তির টাকা উত্তোলন করে বিষ কিনে বাড়িতে যায়। ওই দিন দুপুরে প্রেমিক যুগল উজিরপুর উপজেলার ভাউধর গ্রামে নিকট আত্মীয় নিহার বাড়ৈর বাড়িতে গিয়ে এক সঙ্গে দুজনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। স্বজনরা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে পরের দিন (মঙ্গলবার) প্রকাশ বিশ্বাসকে প্রাইভেট রাহাত আনোয়ার হাসপাতালে স্থান্তরিত করা হয়। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হুদা জানান, চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে প্রেমিকা পূজা বৈরাগী ও শনিবার সকাল ১১টায় প্রেমিক প্রকাশ বিশ্বাস মারা গেছে।

    Post Views: ২৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top