Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ইতালী ফেরত ৪ প্রবাসীর স্বাস্থ্য পরীক্ষা

    | ১৯:১৪, মার্চ ১৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বরিশালের গৌরনদীতে ইতালী ফেরত ৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ইতালী থেকে দেশে আসার পর থেকে গ্রামবাসীর মধ্যে মরনব্যাধি করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পরেছে। শুক্রবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই প্রবাসীদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যগত খোঁজ খবর নেন। হোম কোয়ারেন্টাইনে থাকা কারও শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই বলে টিম প্রধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন মেডিকেল অফিসার ডাঃ তুষার দেব বৈষ্ণব জানান।

    গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের জুয়েল সরদার, প্রতিবেশী কবির হাওলাদার ও তার স্ত্রী, পুত্র গত বুধবার (২ মার্চ) ইতালী থেকে ঢাকা এয়ার পার্টে নেমে সরাসরি নিজ বাড়িতে আসেন। পরবর্তী সময়ে বাটাজোর বাজারে ঘোরাফেরাকরলে স্থানীয়রা বিষয়টি গৌরনদী থানাকে অবহিত করেন। পুলিশ চার ইতালী প্রবাসীকে নিরাপত্তাজনতি কারনে সতর্ক করে বাড়িতে থাকতে বলে। ইতালী ফেরত জুয়েল সরদার, কবির হাওলাদার বলেন, আমরা ইতালী ও বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষা করে বাড়িতে এসেছি। তার পরেও এলাকার মানুষ আমাদের নিয়ে নানা কথাবার্তা বলছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন মেডিকেল অফিসার ডাঃ তুষার দেব বৈষ্ণব বলেন, শুক্রবার সকালে তার নেতৃত্বে একটি টিম ইতালী ফেরত ৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি। তবে, তাদের কারও শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই ।

    Post Views: ৬৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    Top