Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    নিহত ছাত্রলীগ নেতার মায়ের সংবাদ সম্মেলন ॥ হত্যায় জড়িতদের চার্জশীট ভূক্ত না করার অভিযোগ

    | ২০:০৪, মে ২৬ ২০১৬ মিনিট

    Gournadi Photo-001
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আগৈলঝাড়ার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা রাসেল বেপারীকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলার প্রকৃত আসামিদের বাদ দিয়ে চার্জশীট প্রদান করেছে আগৈলঝাড়া থানা পুলিশএবং আদালতে না রাজী দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাবে বাদি পরিবারকে হয়রানী করেছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন নিহত ছাত্রলীগ নেতার মা ।

    গতকাল সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ছাত্রলীগ নেতা রাসেল বেপারীর মা নুরুন নাহার । তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি পুলিশী হয়রানীর শিকার এক সন্তানহারা ও অপর নিরপরাধ সন্তানের মা। গত একবছর পূর্বে মোটরসাইকেল ক্রয় করার জন্য দেয়া পাওনা টাকা চাওয়ার অপরাধে আমার পুত্র ছাত্রলীগ নেতা রাসেল বেপারীকে আগৈলঝাড়ার সেরাল গ্রামের বাসিন্দা বাবুল মাষ্টারের পুত্র সাগর সেরনিয়াবাত, গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আতিক মিয়া, বিল্বগ্রামের তনু তালুকদার ও তাদের সহযোগীরা টেমার গ্রামের সিরুর দোকানের সামনে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে রাসেলকে হত্যা করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে, রাসেলের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী সাগর সেরনিয়াবাত, মনির শিকদার, মাসুদ মীর, আতিক মিয়া, রুবেল, তনু তালুকদার, চঞ্চল শরীফ, সজিব সরদার, পলাশ মোল¬া, আমিন, রেজাউল সরদার, ইউসুফ, মামুন, মহাসিন ও বিপে¬বের নাম উলে¬খ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    সম্মেলনেঅভিযোগ করেন, মামলা দায়েরের পর আগৈলঝাড়া থানা পুলিশ আজও প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করেনি। থানা পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের নাম বাদ দিয়ে সম্প্রতি সময়ে আদালতে চার্জশীট প্রদান করেন। ফলে মামলার এজাহারভূক্ত আসামি রুবেল সরদার, চঞ্চল শরীফ, মহসিন রাঢ়ী, মাসুদ সেরনিয়াবাতসহ অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। বিষয়টি জানতে পেরে তিনি (মামলার বাদি) আদালতে চার্জশীটের বিরুদ্ধে নারাজী দেয়ায় ক্ষিপ্ত হয়ে আসামিরা এখন তাকেসহ পরিবারের সকল সদস্যদের রাসেলের ন্যায় হত্যা করার হবে হুমকি অব্যাহত রেখেছে। এছাড়াও আসামিরা নিহত রাসেলের কলেজ পড়–য়া বোনকে অপহরনের হুমকি দিয়ে আসছে। ফলে ওই কলেজ ছাত্রীর পড়াশুনা বন্ধ করে দেয়া হয়েছে। নুরুন নাহার আরও অভিযোগ করেন, আমাকে জব্দ করতে পুলিশ আমার ছোট পুত্র রাজ্জাককে অহেতুক গ্রেফতার করে হয়রানী করেছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
    নুরুন নাহার বেগমের অভিযোগকে সম্পর্কে অগৈলঝাড়া থানা ওসি বলেন, অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, অভিযোগকারী নুরুন নাহার ও তার ছেলেরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় বিভিন্ন অপরাধের ২২টি মামলা রয়েছে।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top