Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

    | ২১:৫৮, জানুয়ারি ৩১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের সাহেবের হাট বাজারে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে সরকারি খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেছে। এ সময় অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।

    আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের সাহেবের হাট বাজার সংলগ্ন আগৈলঝাড়া- রতœপুর খালের সাহেবেরহাট বাজার এলাকায় কয়েকজন অবৈধ দখলদার খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান করেছে। এতে খালে স্বাভাবিক পানি চলাচল ব্যহত হয় এবং বোরো মৌসুমে কৃষকদের বোরো চাষ ব্যহত হয়। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেন। স্থানীয়দের অবেদনের প্রেক্ষিতে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন একদল পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীদের নিয়ে বৃহস্পতিবার অভিযান চালায়। এ সময় অবৈধ দখলদার জগদীস গাইন ও সান্টু সন্যামতের খালের মধ্যে নির্মানকৃত স্থাপনা ভেঙ্গে দেন। এ ছাড়া একাধিক ব্যক্তিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ দেয়া হয়। একই দিন সাহেবেরহাট বাজারের একটি মিষ্টির দোকানে অপরিস্কার-অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় দোকান মালিক বিধান দাসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী সোহেল আমিন ও আগৈলঝাড়া থানার উপ-পরিধর্শক (এসআই) মোঃ শাহজাহান উপস্থিত ছিলেন।

    Post Views: ২৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    • ‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক
    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    Top